গতকাল রাতে আমি কোন টিভি চ্যানেল / নিউজ সাইট / ফেসবুক / অন্য কোন উপায়ে বাংলাদেশের খবর দেখিনি ।কারন ...............................
বিএনপির জন্য শোক করলাম । দলটা ভালোই ছিলো । কয়েকবার ক্ষমতায়ও এসেছিলো । আজ যদি বিএনপি থাকতো !?
বিএনপিকে প্রথমে ঘর থেকে রাস্তায় বের করে , তার পর চিনিয়ে নেয়া হয় তাদের স্বপ্ন গুলোকে ! একে একে চিনিয়ে নিতে নিতে আজ বিএনপিকে দেশের উদবাস্তুতে পরিনত করেছে ।
গতকাল থেকে আজ অব্দি আমি কোন বিএনপিকে খুঁজে পাচ্ছি না , আপনারা কি দেখেছেন কোন বিএনপিকে ?
কিছু নামধারী ছাত্রদল (দুর্বল মহিলা ) আছে যারা নিজেদের ইজ্জৎই ( ক্যাম্পাসে মিছিল করতে পারে না ) রক্ষা করতে পারছে না তারা আবার কি ভাবে বিএনপিকে বাঁচাবে ।
হায়রে ................. বিএনপি ! তোরা আজ বাকশালের বলি হয়ে গেলি ? আমি নিশ্চিত মেজর জিয়া বিএনপির এই পরিণতি কখনো আশাও করেননি । বাম পন্থি লোক গুলোকে দলে ডুকানোই আজকের বিএনপি গত হয়ে গেলো ।
সেই প্রথম , বদরুদ্দোজা চৌঃ থেকে শুরু হয়ে হুদা পর্যন্ত দলকে টুকরো টুকরো করে দিচ্ছিলো , অবশ্য তারা কেউই সফল হতে পারে নি কিন্তু হুদারা যখন বাকশালের সাথে হাত মিলায় তখনই বিএনপি মৃত্যু হয় । এবং আজ বিএনপি নাই ।
কিন্তু আমরা আছি , আমরা যারা
বিএনপিকে সমর্থন করতাম । আমরা দেখেছি আমাদের নেতারা কিভাবে গ্রেফতার হচ্ছেন ,
আমরা কিন্তু কিচ্ছু বলিনি ! সবাইকে গ্রেফতার করা হলেও আমরা কিছু বলিনি । আমাদের মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে , তাতে কি হয়েছে রাজনীতি করলে গ্রেফতার হবেই ।
হয়তো বিএনপি না থাকলে আমরা অন্য কোন দল করতাম / করবো , তাই বলে প্রতিবাদ করে জেলে যাবো কেন ?
রাজপথে বুলেট খাব কেন ?
যা হয় নেতাদের হবে , আমাদের কি ? আমরা আছি বেশ ভালোই আছি ! ! !!
এই রকম সুবিধাবাদী বিএনপি আমরা ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন