বুধবার, ১০ এপ্রিল, ২০১৩






টাকা তো থাকার কথা সরকারের কাছে ? ক্ষমতায় সরকার । 
চুরি করুক আর ডাকাতি করুক /চাঁদাবাজিই করুক  টাকার ভাগ সরকারের , কিন্তু ওই একটা ইসলামী দলের এতো টাকার উৎস কি ?
যেই টাকা দিয়ে এতো বড়ো একটা লং মার্চের আয়োজন করলেন হেফাজত ইসলাম নামের একটি ইসলামী সংগঠন ?

বাংলাদেশে সাধারন এবং অসাধারন সকল পর্যায়ের মানুষের সচরাচর যেই ধারনা আছে তা হচ্ছে ইমাম / মুয়াজ্জিন / কোন মাদ্রাসার ছাত্র- শিক্ষক মানেই নিন্মবৃত্তের মানুষ !







একসময় বাংলাদেশে এতিমখানা থেকে পড়ালেখা করে মসজিদের ইমাম হতো বলেই সবাই জানতো ।  কিন্তু আজকের সমাজ বাবস্থায় এসেছে আমূল পরিবর্তন । মাদ্রাসা জগত এখন আর এতিমখানায় সীমাবদ্ধ নেই , বর্তমান বাংলাদেশে এমন মাদ্রাসা আছে যেইখানে পড়ালেখা করতে হলে সাধারনত কোন বেসরকারী নামকরা স্কুলের থেকেও অনেক বেশী খরচ সহ্য করতে হয় ।






যাই হোক , আমি সেই দিকে যেতে চাই না ।

একটি জাতীয় দৈনিকে ৬ তারিখের লংমার্চে কোন শহর থেকে কত বাস আসবে, সেই সব বাসের ভাড়া কত লাগবে এবং সেই অর্থের জোগান দাতা কারা ?
 ইত্যাদি সম্পর্কে আগাম রিপোর্ট করেছে। ভাবখানা এমন আমাদের আলেম-ওলামারা এতই দরিদ্র যে তাদের ঢাকা-চট্টগ্রাম বাস ভাড়া দেয়ারও সামর্থ্য নেই!
 এইসব রিপোর্ট থেকে পত্রিকাগুলোর শ্রেণী-চরিত্র বুঝতে আর কোনো সমস্যা থাকে না। সরকার শত শত মানুষ হত্যা করলে এরা কোনো অনুসন্ধানী টিম / প্রতিবেদন করেন নি ।

আমাদের সরকারী দল আওয়ামী লীগের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য হানিফ বললেন এই লং মার্চে নাকি ৮০ কোটি টাকা খরচ হয়েছে । তিনি জানেন কে / কারা এই টাকার যোগান দিয়েছেন ।

দেশের সাধারন মানুষ যদি এই  টাকার সুরাহা না পায় তবে আওয়ামী লীগের এই মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবে কিনা সেটাও বিবেচনার বিষয় ।

আমি ধরে নিলাম , ৮০ কোটি টাকাই খরচ হয়েছে , এখন দেখার বিষয়  এই টাকার যোগান দাতা কে ?

আমরা দেখেছি , ৬ এপিলের লং মার্চে শত বাধা উপেক্ষা করে ঢাকাতেই প্রায় ১৫-২০ লক্ষ লোক অংশগ্রহন করেছেন । অন্য দিকে চট্টগ্রামেও প্রায় ৪- ৫ লক্ষ লোক জড়ো হয়েছে , আর সারা বাংলায় যেই ভাবে দেখলাম তাতে আমি নিশ্চিত কমপক্ষে ৫০ লক্ষ লোক প্রত্যক্ষ ভাবে হেফাজতে ইসলামীর ডাকে সাড়া দিয়েছিলো ।







 এবার আসুন এই ৫০ লক্ষ কর্মী যদি জনপ্রতি ২০০ টাকা হারে হেফাজতের ফান্ডে জমা করে তবে হিসেব অনুযায়ী প্রায় ১০০ কোটি টাকার তহবিল গঠিত হয় । মানে এখনো ২০ কোটি টাকা হেফাজতে ইসলামীর পান্ডে থাকার কথা ।

যা দিয়ে হানিফের মতো ১৪ জন কিনা যাবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন