রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

আমি মনে হয় একাই ভাবছি যে , বাংলাদেশের মতো ২২ এর অধিক দেশ নিয়ে গঠিত ভারত কি করে উন্নয়নশীল দেশ হলো ? আমরা কি তাদের চেয়েও দুর্নীতিগ্রস্ত ? আমরা কি তাদের চেয়েও হিংস্র , আমরা কি তাদের চেয়েও সাম্প্রদায়িক ?



এই প্রশ্ন ততদিন আমার কাছে ধাঁধা হয়েছিলো যতদিন আমি ভাল কোন ইন্ডিয়ানের সাথে আলাপ করতে পারিনি । কিন্তু বিষয়টা আমাকে ক্লিয়ার করেছেন এক ভারতীয় লোক ।
যাদের জাতীয় সংসদ( বিধানসভা) এ সরাসরি কাল টাকা নিয়ে কাড়াকাড়ি হয় । সরাসরি সরকারী দল বিরোধী দলকে কিনে ।

তাদের চেয়ে আমরা কি সভ্য নই ?

শুধু দিল্লী , বোম্বে , কলকাতা , হায়দ্রাবাদ , ব্যাঙ্গালোর নিয়েই কিন্তু ভারত নয় । যেই দেশের এমন রাজ্য আছে যেখানের মানুষ গুলো নিজেদেরকে দুনিয়ার বাহিরের কোন দেশ বলে মনে করে ।যাদের কোন মৌলিক অধিকার নেই । যাদের কোন খাবার নেই , পরনের জন্য কাপড় নেই , শিক্ষা - চিকিৎসা তো অনেক দূরের কথা ।

ইউপি , বিহার সহ মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ এখনও দিনে ১ বেলা খেতে পারেন এমন পরিবার খুব কমই আছে । এমন কিছু রাজ্য আছে যেখানে মানুষ না খেয়ে , না পরে মরে যাচ্ছে । চিকিৎসার অভাবে অসুস্থ লোককে জঙ্গলে পেলে দেয়া হচ্ছে ।
এমন রাজ্য আছে যেখানে বিদ্যুৎ কি জিনিস টাও তারা জানে না । টিভি কাকে বলে এটা খায় না মাথায় দেয় তাতেও তারা অজ্ঞ ।


ইন্ডিয়ার সরকার তাদেরকে ইন্ডিয়ান বলে স্বীকৃতি দিলেও তাদের জন্য কোন নাগরিক সুবিধা রাখেন নি , ওই রাজ্য গুলোতে কখনো কোন মিডিয়া কর্মীকে / কোন পর্যটককে যেতে দেয়া হয় না । ওই রাজ্যগুলোকে শোষণ করেই মূলত ইন্ডিয়া চলে ।
অনেকের প্রশ্ন থাকতে পারে , তাদের অর্থনৈতিক অবস্থান নিয়ে ।
হ্যাঁ ভাই আমরাও যদি শুধু ঢাকা , চট্টগ্রাম সহ বিভাগীয় শহরেই যদি উন্নয়নের চিন্তা করি , বাজেট বরাদ্ধ করি , সারা দেশের কথা ভুলে যাই তবে আমরা ভারত কেন জাপানের চেয়েও উন্নত রাষ্ট্র ।

আমার কলিগ ইণ্ডিয়ান হওয়াতে আমি ঈন্ডিয়া সম্পর্কে , তাদের ভোগলিক অবস্থান , তাদের অর্থনীতি , রাজনীতি জানার চেষ্টা করি , এবং জানতে পারি আমার কলিগ নিজেই একজন হিন্দু , হিন্দু হলেও তার অবস্থান খুবই খারাপ , কারন সে ইউপি অধিবাসী । যেখানে মুসলিম অধ্যুষিত হওয়ায় সরকারী কোন বরাদ্ধ যায় না । তার কথা হিসেবে সে প্রবাসে আসার আগে এমন দিন অতিবাহিত করেছে যে , এমনও দিন গেছে তার চুলা জ্বলে নি । তার মা-বাবার জন্য একমুটো খাবার জোগাড় করতে পারে নি । বেকার হয়ে না খেয়ে নিজেকে অভিশাপ ভাবতে শুরু করেছিলো । এলাকায় সাম্প্রদায়িক গন্ডগোলের সময় শহরে চলে আসে এবং একটা হোটেলে কাজ নেয় ,

একদিন খবর পেল বিদেশে শ্রমিক নেয়া হচ্ছে বিনে পয়সায় ( ভারতে এখনও ভিসা খোলা রয়েছে ) , আরেক বন্দ্ধুর সাথে গিয়ে ইন্টার্ভিউতে টিকে যায় এবং বরতমানে সে প্রবাসে আছে ।

তার মতে , তারই চোখের সামনে হাজার হাজার লোককে সে দেখেছে না খেয়ে মারা যেতে ।

যাই হোক ভারতের কি আছে কি নেই তাতে আমাদের কিছুই যায় আসে না , কিন্তু তারা আমাদেরকে ইউজ করতে চাইলে , আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে , আমরা কেন তা মেনে নেব ?

আমাদের দেশের কিছু দালাল তাদের হয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে । ট্রানজিটের নামে নদীর উপরে বাঁধ , ভারতের সুরক্ষার জন্য নিজেদের সীমান্ত রক্ষী বাহিনী বিলুপ্ত করা সহ দেশ বিরোধী হাজারও কাজ করে যাচ্ছে । আর এর প্রতিবাদ করলেই তাকে রাজাকার উপাধি দিয়ে জেলে প্রেরন করছে ।

ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি হাজারবার রাজাকার হতে রাজি আছি কিন্তু দালালদের কাছে মাথা নোয়াবো না ।

আমরা দালাল মুক্ত বাংলাদেশ চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন