শনিবার, ৩০ মে, ২০১৫

আমরা যারা আজ এসএসসি পাশ করেছি ।

চাই শিক্ষার সুষ্ঠ পরিবেশ , সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস
ফিরে যাতে চাই না , হয়ে লাশ ।

আমিও ভাল রেজাল্ট নিয়ে পাশ করেছি , আমারও আশা আছে ভাল একটা কলেজে ভর্তি হওয়ার । ভালভাবে পড়াশুনা করে এই দেশের উন্নয়নে ভুমিকা রাখার ।
কিন্তু আমরা কি আসলেই সেই সুষ্ঠ পরিবেশ পাচ্ছি ? আমরা কি নিজেকে গড়তে পারবো সঠিক ভাবে ? এই নিশ্চয়তা আমাদেরকে কি কেউ দিতে পারবেন ?

হয়তো ভাবছেন আমরা ভয় পাচ্ছি কেন ?
হ্যাঁ আমরা ভয় পাচ্ছি ।
 ভয় পাচ্ছি পত্রিকার শিরোনাম দেখে , ভয় পাচ্ছি টিভি মিডিয়ার শিরোনাম দেখে , আমরা ভয় পাচ্ছি এই ভেবে যে , ওরা যখন বিশ্ববিদ্যালয়ের ভিসির গায়ে , কলেজ অধ্যক্ষের গায়ে হাত তুলতে পারে তখন আমরা তো এক একজন সাধারণ ছাত্র-ছাত্রী । আমাদের কি হবে ?
আমরা আতঙ্কিত , আমরা ভাবতে পারছিনা যে, আমরা কি পড়ালেখা শেষ করতে পারবো নাকি আমাদের জীবনের সমাপ্তি ক্যাম্পাসেই হয়ে যাবে ?

আমরা কি ফিরে যেতে পারবো মায়ের কোলে , না হয়ে লাশ ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন